রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন জুলাই যোদ্ধা আসাদুল্লাহ খান সজল।
জানাজায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ ও রাফিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। বক্তারা আরও বলেন, তার আদর্শ ও সংগ্রামী ভূমিকা তরুণ সমাজকে ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করবে।
জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’