ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শরীফ ওসমান হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৯ ডিসেম্বর) বিকালে সর্বস্তরের ছাত্র-জনতা ও সর্বদলীয় জুলাই ঐক্যের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল স্মৃতিসৌধ স্থানে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনপিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহবুজুল ইসলাম কিরণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা শুরা সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সাবেক সমন্বয়ক শ্রাবণসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শরীফ ওসমান হত্যাকাণ্ড একটি নৃশংস ও ঘৃণ্য অপরাধ। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে নিহত শরীফ ওসমান হাদি এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ