বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
মৌলভীবাজারের বড়লেখায় জুলাই গণঅভুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০শে ডিসেম্বর) দুপুরে পৌরশহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলার সাবেক আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল, পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, কবির হোসেন, মান্না আমিন, আব্দুর রহমান, নুরুল আমিনসহ প্রমুখ।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার