ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র
অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রভাতী প্রকল্প-এর আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয় মনিরহাট বাজারে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে এ উন্নয়ন কাজ সম্পন্ন হয়।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ৩৩১ টাকা।
এলজিইডি সূত্র জানায়, বাজারের টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, প্রভাতী প্রকল্পের আওতায় জয় মনিরহাট বাজারকে জলবায়ু সহনশীল ও দীর্ঘস্থায়ী অবকাঠামোর আওতায় আনা হয়েছে। এতে বাজার ব্যবস্থাপনা উন্নত হবে এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি কমবে। এই বাজার উন্নয়নের ফলে শুধু ব্যবসায়ীরাই নয়, আশপাশের গ্রামের সাধারণ মানুষও উপকৃত হবেন।
তিনি আর ও বলেন গ্রামীণ অর্থনীতি সচল রাখতে বাজার উন্নয়নের বিকল্প নেই। প্রভাতী প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।,ইফাদের সহায়তায় বাস্তবায়িত এই উদ্যোগ স্থানীয় জনগণের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদস্যদের মাধ্যমে শ্রমিক নিয়োগের ফলে এলাকাবাসী, বিশেষ করে নারী শ্রমিকরা আয়মুখী কাজে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। জয়মনিরহাট সহ উপজেলার কয়েকটি হাট-বাজারে মোট ১৪৫ জন নারী সদস্য স্থানীয় শ্রমিক এ প্রকল্পের আওতায় কাজ করেছেন। যা তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদা-পানির কারণে বাজারে আসা কঠিন হয়ে পড়ত। এখন উন্নত অবকাঠামোর কারণে ক্রেতা বাড়ছে এবং ব্যবসাও আগের চেয়ে ভালো হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, প্রভাতী প্রকল্পের মতো উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মতো সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
Aminur / Aminur
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত