পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কনস্টেবল বেদ প্রকাশ নামে এক সদস্যকে আটক করেছে ৫১-বিজিবি।
রবিবার (২১ ডিসেম্বর) সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ধরনের ঘটনা ঘটে।
বিজিবি ও স্হানীয় সুত্রে জানা যায়, আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে আঙ্গরপোতা বিজিবি টহল দল কর্তৃক তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটককৃত বিএসএফ সদস্যের নিকট ০১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি,০১ টি ওয়ারলেস সেট এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
দহগ্রাম ইউনিয়নের স্থানীয়রা বলেন, দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ বরাবরে উস্কানীমূলক কর্মকান্ড করে থাকে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দিয়ে উস্কানীমূলকভাবে সেই বেড়ায় বড়বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিলো।
বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন আঙ্গরপোতা ক্যাম্প সুবেদার আইয়ুব আলী। ৫১ -বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে.কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ এর উচ্চ পদস্থদের সাথে যোগাযোগ চলছে বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।
Aminur / Aminur
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস