দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ায় অবস্থিত দারুস সুন্নাহ মাদরাসায় নূরানী বিভাগের প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা–২০২৫-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আয়কর অফিসের কর্মকর্তা (আইনজীবী) জনাব মোঃ সাজ্জাদ হোসেন সাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বেলাল হোসেন, হাজী আব্দুল মতিন, হাজী মঈন উদ্দিন সাহেব, মতিউর রহমান, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, গোলজার হোসেন, ইউসুফ হোসেন ও বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুস সুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি জনাব মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আতিয়ার রহমান আতি। অনুষ্ঠানের আয়োজন করেন মাদরাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার