ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২১-১২-২০২৫ দুপুর ৩:৩৯

যশোরের অভয়নগর উপজেলায় নির্জন ও ফাঁকা মাঠসংলগ্ন একটি মৎস্য ঘেরের পাড় থেকে সিরাজুল সরদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার তালসারী গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল সরদার যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের মাইঝদি গ্রামের মৃত মুনতাজ সরদারের ছেলে। তিনি বর্তমানে অভয়নগরের কাপাসহাটী এলাকায় সাহেব আলী ফকিরের বাড়ির পশ্চিম পাশে খন্দকার মুস্তাকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সিরাজুল সরদার দীর্ঘদিন ধরে মৎস্য চাষ ও মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত প্রায় চার মাস ধরে তিনি ঝিরের বিল আমডাঙ্গা এলাকায় একটি মৎস্য ঘের লিজ নিয়ে মাছ চাষ ও তদারকির কাজ করছিলেন।
শনিবার সন্ধ্যায় তিনি একা ঘের তদারকির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তিনি ঘেরের পাড়েই স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি প্রত্যক্ষ করতে পারেননি।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে মৃত্যুর ঘটনায় কোনো অপরাধমূলক আলামত পাওয়া যায়নি। তবে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Aminur / Aminur

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন