রায়গঞ্জে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, পাঁচ লাখ টাকার মালামাল লুট
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে গোলাম মোস্তফার মেয়ে ও প্রবাসীর স্ত্রী তাজমল খাতুনের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, তার স্বামী ও ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় তিনি একাই বাসায় ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘবদ্ধ চোরের একটি দল বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা আলমারির তালা ভেঙে নগদ ৫১ হাজার টাকা, প্রায় ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালঙ্কার, ৯ ভরি রুপা, একটি ২৪ ইঞ্চির এলইডি টিভি, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন কাপড়চোপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকার বেশি।
ভুক্তভোগী আরও জানিয়েছেন, চোরেরা ঘটনার সময় একটি চাপাতি ও কয়েকটি লোহার রড ফেলে গেছে। পুলিশ তা উদ্ধার করেছে। তিনি জানান, গত বছরের ৬ নভেম্বরও একই বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল; তখন চারজন ডাকাত স্থানীয়দের হাতে আটক হয়েছিল। এই কারণে পরিবারটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে প্রবাসী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার