ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৬:৫৮

শীত মৌসুম কিছুটা দেরিতে শুরু হলেও যশোরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি এখন পুরোদমে চলছে। জেলার বিভিন্ন উপজেলায় খেজুর গাছিরা ব্যস্ত সময় পার করছেন রস সংগ্রহের সব আয়োজন সম্পন্ন করতে। ঐতিহ্যবাহী এই শিল্পকে ঘিরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে গ্রামবাংলায়।
যশোরের অভয়নগর, চৌগাছা, বাঘারপাড়া, মনিরামপুরসহ বিভিন্ন এলাকায় গাছিরা খেজুর গাছের মাথা পরিষ্কার, চেঁছে রস বের করার উপযোগী করা এবং গাছে মাটির ভাঁড় বা কলস বাঁধার কাজে ব্যস্ত রয়েছেন। ভোরের শিশিরভেজা সকালে সংগ্রহ করা টাটকা রস থেকেই তৈরি হয় সুস্বাদু খেজুর গুড়, যা শীত মৌসুমে ব্যাপক চাহিদা তৈরি করে।
গত বছরের ফেব্রুয়ারিতে যশোরের খেজুর গুড় জিআই (Geographical Indication) পণ্যের স্বীকৃতি পাওয়ায় এই শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জিআই স্বীকৃতির ফলে খেজুর গুড়ের কদর যেমন বেড়েছে, তেমনি নতুন করে খেজুর বাগান তৈরিতেও আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক।
গাছিদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহের কৌশল শেখানো এবং দা-ছুরি সহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ। কর্মকর্তারা জানান, ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদনে নিয়মিত তদারকি করা হচ্ছে।
যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক প্রতাব মন্ডল বলেন, চলতি মৌসুমে যশোর জেলায় প্রায় ৩ লাখ ৭ হাজার খেজুর গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব গাছ থেকে প্রায় ৯ লাখ ২১ হাজার ৩৯০ লিটার গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। রস ও গুড় বিক্রি করে এ বছর প্রায় ১০০ কোটি টাকা অর্থনৈতিক লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে চ্যালেঞ্জও কম নয়। প্রবীণ কয়েকজন গাছি জানান, নতুন প্রজন্ম আগের মতো এই পেশায় আগ্রহ দেখাচ্ছে না। পাশাপাশি আবহাওয়ার অনিশ্চয়তা ও ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে শঙ্কাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনা জোরদার করা গেলে যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড় শিল্প আরও সমৃদ্ধ হবে।

Aminur / Aminur

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন