সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হলো শেরপুর পৌর এলাকা
সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা। গতকাল শহরের গোপাল বাড়ি এলাকার শেরপুর পৌর ভবন প্রাঙ্গণে সিসিটিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিসি বলেন, এই সিসিটিভি চালুর মাধ্যমে শহরের নিরাপত্তা সহজে নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধিজন ও পৌর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, শেরপুরের মূল শহর ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শেরপুর পৌরসভার অর্থায়নে ও সদর থানার সহযোগিতায় ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে শহরের অপরাধ প্রবণতা কমে আসবে এবং যেকোন ঘটনা-দুর্ঘটনায় দ্রুত সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। শেরপুর পৌরসভা ভবন ও সদর থানা ভবন থেকে সিসিটিভিগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সিসিটিভি স্থাপনে মোট ব্যয় হয়েছে ৯ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়া একইদিন ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলখানা মোড় হতে মীরগঞ্জ অভিমুখী সড়ক ও ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়কের উদ্বোধন করা হয়।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত