ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুর আবু হানিফ নামের এক যুবক জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ আটক


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ১:০

যশোরের কেশবপুর উপজেলাধীন মাগুরখালী বাজারে দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেশবপুর থানাধীন মাগুরখালী বাজারে একটি দোকানে অভিযান পরিচালনা করে। আবু হানিফ নামে এক যুবক দীর্ঘদিন ধরে জাল টাকা প্রস্তুত ও বাজারজাত করে আসছে খবরের সত্যতা যাচাই শেষে ওই দোকানে অভিযান চালান। অভিযানে আবু হানিফ (২৫) তার কাছ থেকে ৮১ হাজার ৮ শত টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং সিলপ্যাডের কালি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কেশবপুর থানা সূত্রে জানা গেছ, আবু হানিফ কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকা প্রস্তুত ও বাজারজাত করে আসছে। জাল টাকা তৈরি ও বাজারজাতের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক আবু হানিফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৬ জানান  জানায়, জাল টাকা, প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ