ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হলো শেরপুর পৌর এলাকা


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ১:৪

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা। গতকাল শহরের গোপাল বাড়ি এলাকার শেরপুর পৌর ভবন প্রাঙ্গণে সিসিটিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিসি বলেন, এই সিসিটিভি চালুর মাধ্যমে শহরের নিরাপত্তা সহজে নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধিজন ও পৌর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, শেরপুরের মূল শহর ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শেরপুর পৌরসভার অর্থায়নে ও সদর থানার সহযোগিতায় ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে শহরের অপরাধ প্রবণতা কমে আসবে এবং যেকোন ঘটনা-দুর্ঘটনায় দ্রুত সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। শেরপুর পৌরসভা ভবন ও সদর থানা ভবন থেকে সিসিটিভিগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সিসিটিভি স্থাপনে মোট ব্যয় হয়েছে ৯ লক্ষ ৮০ হাজার টাকা।
এছাড়া একইদিন ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলখানা মোড় হতে মীরগঞ্জ অভিমুখী সড়ক ও ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়কের উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত