ভূরুঙ্গামারীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে“জনতাই পুলিশ, পুলিশই জনতা” স্লোগানে অপরাধ দমন ও নির্বাচনকে সামনে রেখে ভুরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ ডিসেম্বর) দুপুর ২ টায় ভুরুঙ্গামারী থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খন্দকার ফজলে রাব্বি পিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম। তবে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠানে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গি সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের করণীয় ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
উন্মুক্ত আলোচনায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সরাসরি তাদের প্রশ্ন, সমস্যা ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তার বক্তব্যে উত্থাপিত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান এবং পুলিশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সবাইকে অবহিত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে অপরাধ দমন সহজ হয়। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ওপেন হাউস ডে কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি।অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী থানার এস আই মিতু আহম্মেদ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ