ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ৩:৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে নিউ ঢাকা বেকারির বিরুদ্ধে।

উপজেলার বন্দরনগরী চান্দাইকোনা বাজারসংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই বেকারিতে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি ও বিভিন্ন বেকারি পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বেকারিটির কোনো বৈধ ট্রেড লাইসেন্স নেই। পাশাপাশি ফুডগ্রেড লাইসেন্স, বিএসটিআই অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেকারি পণ্য উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে। এতে করে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেকারির ভেতরে চারদিকে নোংরা পরিবেশ, ময়লার স্তূপ ও স্যাঁতসেঁতে মেঝে। ব্যবহৃত পাতিলে জমে থাকা কালচে পোড়া তেল বারবার ব্যবহার করে পণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া কেমিক্যাল রং ও কৃত্রিম ফ্লেভার ব্যবহারের অভিযোগও রয়েছে।

আরও দেখা গেছে, শ্রমিকরা কোনো ধরনের গ্লাভস বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই অপরিচ্ছন্ন পোশাকে খাদ্যপণ্য তৈরি করছেন। দেয়াল ও ছাদে মাকড়সার জাল ঝুলছে এবং খাদ্য সংরক্ষণের কোনো মানসম্মত ব্যবস্থা নেই। এসব পণ্য প্রতিদিন রায়গঞ্জ উপজেলার বিভিন্ন বাজারসহ আশপাশের এলাকায় খোলা অবস্থায় সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় বেকারিটি দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “এই বেকারির পণ্য শিশু থেকে শুরু করে সবাই খাচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার আমাদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি।”

এ বিষয়ে নিউ ঢাকা বেকারির মালিক আসাদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি সটকে পড়েন। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, "অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

সরকারি বেতনভুক্ত গাড়ির চালককে ইউএনও’র ব্যক্তিগত ফিটনেস বিহীন গাড়িতে খাটানোর অভিযোগ

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম