ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পোশাক শ্রমিকদের ১১ কক্ষ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ৩:৩৬

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পোশাক শ্রমিকদের ১১টি কক্ষ। টিন ব্যবসায়ী রফিকুল ইসলাম রবির ভাড়া দেওয়া টিনশেড ১১টি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন বাড়ীর মালিক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (জৈনাবাজার সিদ্দিক প্লাজার সংলগ্ন) বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক ব্যবসায়ী রফিকুল ইসলাম রবি আবদার গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি জানান, ভাড়াটিয়া পাবেল মিয়ার ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। সে কারখানায় ডিউটিতে ছিল এবং তার স্ত্রী বাড়ীতে ছিল। তার ঘরের টিনের উপর দিয়ে ধোঁয়া বের হতে দেখে পাশের ঘরের লোকজন চিৎকার শুরু করে। মুহুর্তেই আগুন পাশের আরো ১০টি কক্ষে ছড়িয়ে পড়ে। সকালে অনেকে কারখানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় অনেকে দ্রæত ঘর থেকে ছোটখাট মামলামাল বের করে আনতে সক্ষম হয়। ওইসব কক্ষের ভাড়াটিয়া পোশাক শ্রমিক গিয়াস উদ্দিন, তোফায়েল আহমেদ, সোলাইমান, জামাল উদ্দিন, মদিনা বেগম, শরিফা আক্তার, আনোয়ার হোসেন, রমজান আলী স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন। তারা জানান, অগ্নিকান্ডে তাদের প্রত্যেকের ঘরে থাকা টিভি, ফ্রিজ, ওয়ারড্রপ, আলমিরা এবং ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এত তাদের প্রত্যোকে প্রায় ৩ থেকে ৫ লাখ টাকার মামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ পোশাক শ্রমিক মোফাজ্জল হোসেন বলেন, সবাই কারখানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঘরের নারী শ্রমিকেরা ঘুম থেকে উঠে রান্নার করার কাজে ব্যস্ত ছিল। তালাবদ্ধ ঘর থেকে আগুন লেগে ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। পড়নের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। গার্মেন্টসে চাকরি করে সারা জীবনে যা সঞ্চয় করেছিলাম আগুনে আমার সব শেষ করে দিল। তার মতো অন্যান্য পোশাক শ্রমিকেরাও তাদের কষ্টের টাকায় গড়া মামলামাল ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় বিলাপ করছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নুরুল করিম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষনিক তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেননি।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান