ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শরিয়তপুরে ১৭০তম "নড়িয়া শাখা" উদ্বোধন করলো যমুনা ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ৪:৪৭

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে শরিয়তপুরে ১৭০তম "নড়িয়া শাখা" উদ্বোধন করলো যমুনা ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স এবং ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানে ব্যাংকের খুলনা জেলার আঞ্চলিক প্রধান, পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরা হয়। ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী নিয়মিতভাবে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যমুনা ব্যাংক পিএলসি বিশ্বব্যাপী শক্তিশালী রেমিট্যান্স অংশীদারিত্বের মাধ্যমে প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ ও দ্রুততার সঙ্গে তাঁদের সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিচ্ছেন, যা এই নতুন নড়িয়া শাখার মাধ্যমে আরও সহজ হবে। নড়িয়া শাখা চালুর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত