ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আদ্-দ্বীন মেডিকেল কলেজে থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ৪:৪৯

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে এই ডিজিটাল থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজের এনাটমি বিভাগে এই অ্যানিমেশন মনিটর উদ্বোধন করা হয়। থ্রি-ডি (3D) অ্যানিমেশন এমন একটি সফটওয়্যার যা টেক্সটবুককে থ্রি-ডি (3D) অ্যানিমেশন, ভিডিও এবং ইন্টারঅ্যাক্টিভ টুলের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তোলে। থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটরে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত সঞ্চালন, বা জটিল সার্জারি প্রক্রিয়াগুলো থ্রি-ডিতে দেখানো সম্ভব, যা বইয়ের ছবি বা সাধারণ ভিডিওর চেয়ে অনেক বেশি কার্যকর।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. বি. এম ওমর ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেডিকেল শিক্ষার মানোন্নয়নে এবং এনাটমি বা জটিল রোগ-ব্যাধি বোঝাতে থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। টেক্সটবুককে থ্রি-ডি অ্যানিমেশন-এ রূপান্তর করে কঠিন বিষয়গুলোকে জীবন্ত ও আকর্ষণীয় করে তোলা, যা ছাত্রদের বুঝতে সাহায্য করে এবং শেখার আগ্রহ বাড়ায়। নতুন চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি শক্তিশালী প্রশিক্ষণ টুল।
এসময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এনাটমি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত