ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে ঢাকা স্পেশালাইজড হাসপাতালের বিশেষ ছাড়ে সুন্নতে খতনা ক্যাম্প


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ৪:৫৫

 মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা স্পেশালাইজড হাসপাতাল (ডিএসএইচ) লিমিটেডের উদ্যোগে বিশেষ ছাড়ে সুন্নতে খতনা (Circumcision) ক্যাম্প আয়োজন করা হয়েছে। 
২০ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই বিশেষ ক্যাম্প চলবে।
ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ সার্জারি ডাক্তারদের মাধ্যমে আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে শিশুদের সুন্নতে খতনা করা হবে। 
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয় দিবসের মাহাত্ম্যকে সামনে রেখে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক  এস এম জাহাঙ্গীর হোসেন জানান, ক্যাম্প চলাকালীন নির্ধারিত ছাড়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়া হবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে খতনা কার্যক্রম সম্পন্ন করা হবে।
অভিভাবকদের সুবিধার্থে আগাম সিরিয়াল নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
সিরিয়ালের জন্য যোগাযোগ করা যাবে
01407099505  নম্বরে। এছাড়াও হাসপাতালের হটলাইন নম্বর 01969434300 ও 0961099666-এ যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যাবে।
উল্লেখ্য, ঢাকা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড একটি আধুনিক ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার হিসেবে দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরা এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। বিজয় দিবস উপলক্ষে নেওয়া এই বিশেষ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

Aminur / Aminur

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার