ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গো উইথ আশরাফুল আলম পেলেন পরিবেশ উদ্ভাবনী পদক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ৪:৫৬

পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘গো উইথ আশরাফুল আলম’-এর প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম পেয়েছেন এনভায়রনমেন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ (পরিবেশ উদ্ভাবনী পদক ২০২৫) । রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি ও ওয়াটারকিপারস বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সবুজ উদ্ভাবন ও যুব নেতৃত্বে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মান জানানো হয়। নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী ও তরুণ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিবেশবান্ধব উদ্যোগ জোরদারের আহ্বান জানায়।
‘গো উইথ আশরাফুল আলম’ প্ল্যাটফর্মের মাধ্যমে আশরাফুল আলম দীর্ঘদিন ধরে ভ্রমণ, এভিয়েশন ও প্রবাসী জীবনের অভিজ্ঞতার পাশাপাশি পরিবেশবান্ধব জীবনধারা, টেকসই ভ্রমণ, প্রকৃতি সংরক্ষণ এবং সচেতন নাগরিক হওয়ার বার্তা তুলে ধরছেন। সহজ ভাষা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মকে পরিবেশ বিষয়ে ভাবতে এবং দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করছেন।
সম্মাননা গ্রহণকালে আশরাফুল আলম বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গল্প ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে সচেতন করাই তাঁর লক্ষ্য।
মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ডিজিটাল মিডিয়ায় পরিবেশ সচেতনতা তৈরিতে আশরাফুল আলমের ভূমিকা অনুপ্রেরণাদায়ী। তাঁর এই স্বীকৃতি পরিবেশবান্ধব কনটেন্ট তৈরির পথে আরও দায়বদ্ধভাবে কাজ করার প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত