ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ১:২৫

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বহন ও বিক্রির অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টোরের মালিকসহ চালকরা পালিয়ে যায়।গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তানোর সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিমন পাড়া গ্রামের জৈনক জমির মালিক বাবুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে গোদাগাড়ী উপজেলা জৈনক ব্যক্তি ভেকু মেশিন ও  ট্রাক্টোর এনে বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তানোর সহকারী কমিশনার ভূমি শিব সংকর বসাক ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার