ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলীয় নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ১:৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গন অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় তার পক্ষে নড়াইলের সহকারী রিটার্নিং কর্মকর্তার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তাহাজ্জত খান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ, নড়াইল জেলা যুব অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, নড়াইল জেলা গন অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, লোহাগড়া যুব অধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর নড়াইল জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ গণমাধ্যমকে বলেন, আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এর আগে প্রতিদিন গণসংযোগে এলাকা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরছেন আমাদের সামনে, যা জয়ী হলে পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাল্লাহ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান