নবীগঞ্জে দুর্ঘটনাকবলিত সিএনজি চালকের পাশে বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের তরুণদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন হলো বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা। “বাড়ালে এক হাত, হবে শত হাত”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ও সংগঠনের সদস্যদের স্বেচ্ছাশ্রমে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা ও পেশায় সিএনজি চালক মোঃ গৌছ আলী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সংকটময় সময়ে তিনি বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার কাছে আর্থিক সহায়তার আবেদন জানান।
এরই প্রেক্ষিতে আজ ২১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সংগঠনের একটি প্রতিনিধি দল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত গৌছ আলীর খোঁজখবর নেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শায়খুল হুসাইন অপু, সাধারণ সম্পাদক আজাদ রহমান, সহ-সাধারণ সম্পাদক নাবিল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য রিপন আহমেদ।
এসময় সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসা ব্যয়ের সহায়তা হিসেবে নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সংগঠনের নেতারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস