ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পিতার আঘাতে ছেলের মৃত্যু, স্ত্রীর অভিযোগে গ্রেফতার স্বামী


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ১:১৩
রাজশাহীর বাঘায় পিতার আঘাতে ছেলের মৃত্যু, স্ত্রীর  অভিযোগে গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর গ্রামে। পিতার বাবুল ইসলামের লাঠির আঘাতে ছেলের শিশির মৃত্যু। বাবুলের স্ত্রী শিউলি বেগমের অভিযোগে স্বামী বাবুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 
জানা যায়, বাবুল ইসলামের দুই ছেলের শিশির(১৮) ও শাওন(১৫) মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ ঘটনা দেখে পিতা-বাবুল ইসলাম ক্ষোভে  লাঠি দিয়ে ছেলে শিশিরের মাথায় আঘাত করেন। দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে শিশির (১৮)  এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রামেক হাসপাতালে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (২৯-৯-২০২১) ভোর রাতে মারা যায় শিশির। 
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান,এ ঘটনায় শিশিরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে  পিতা বাবুল ইসলামকে বুধবার (২৯ সেপ্টেম্বর) গ্রেফতার করে দুপুরে বিজ্ঞ  আদালতের  প্ররণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ