ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পর্দা উঠলো ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১২-২০২৫ বিকাল ৫:৪৮

শুরু হলো চারদিন ব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’। গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৬ ডিসেম্বর। এদিন আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, (এলপিআর)।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ; আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অবঃ); আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, সইউপি (বার), এনডিসি, পিএসসি, জি+, এমফিল (লপিআর); আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফূল ইসলাম, পিএসসি; সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি; পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.); পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লে. কর্নেল এ কে এম সাইফুল বাহার (অব.) এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত ৫টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো  হলো- রেগুলার ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে বিদেশী খেলোয়ারসহ আনুমানিক ৮৫০ জন গলফার অংশগ্রহণ করেন।
আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার রাত ২০.০০টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

Aminur / Aminur

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন