ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুর থানা পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ৩:৩৬

বার্ষিক থানা পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি মো: আমিনুল ইসলাম।

শনিবার রেঞ্জ ডিআইজি মো: আমিনুল ইসলাম বিরামপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা, দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, জনসেবার মান বৃদ্ধি, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে ডিআইজি মো. আমিনুল ইসলাম পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে রেঞ্জ ডিআইজি মো: আমিনুল ইসলাম থানা চত্বরে উপস্থিত হলে দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো: জেদান আল মুসা (পিপিএম) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: হারেজ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মো: আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত