ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ইফরাদ হোসেন মাহবুব এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো: সানিউজ্জামান উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।” তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারুয়ার খোকন, এ.বি.এম মমিনুল হক, তারিকুল ইসলাম খান রুমা, ইমাম হোসেন, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ
ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া
রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ
পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা
গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১
কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা