টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত তারাগঞ্জের খেটে খাওয়া মানুষ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় টানা পাঁচ দিন ধরে চলমান শৈত্যপ্রবাহ, হিম বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাড়কাঁপানো ঠান্ডা, সূর্যের অনুপস্থিতি আর কুয়াশার সাদা চাদরে ঢাকা প্রকৃতিসব মিলিয়ে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে চারপাশ ঝাপসা হয়ে থাকছে। কুয়াশার কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
শৈত্যপ্রবাহের সবচেয়ে বড় আঘাত এসে পড়েছে শ্রমজীবী মানুষের ওপর। কনকনে ঠান্ডায় ভোরবেলায় কাজে বের হওয়া তাদের জন্য হয়ে উঠেছে কষ্টসাধ্য। অনেকেই শীতের তীব্রতার কারণে কাজে যেতে পারছেন না।আবার কেউ কেউ বাধ্য হয়ে কাজে বের হলেও পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কাঁপতে কাঁপতে দিন পার করছেন।এতে দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার পরিচালনা নিয়ে নতুন করে দুশ্চিন্তা বেড়েছে।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তারাগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। পুরনো সোয়েটার, চাদর ও কম্বল কিনতে ছুটছেন সাধারণ মানুষ।
তারাগঞ্জ বাজারের একাধিক দোকানদার জানান, গত কয়েক দিনে গরম কাপড়ের চাহিদা অনেক বেড়েছে।তবে দাম শুনেই অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন।টাকার অভাবে প্রয়োজন অনুযায়ী গরম কাপড় কিনতে পারছেন না অসংখ্য দরিদ্র মানুষ।
তারাগঞ্জ বাজারে গরম কাপড় কিনতে আসা দিনমজুর মতিউর রহমান ও তার স্ত্রী পারভীনা বেগম ও গিট্টু রায় বলেন- ছেলে-মেয়ে আর বাড়ির বৃদ্ধ বাবা-মায়ের জন্য গরম কাপড় কিনতে এসেছিলাম। কিন্তু দামের কারণে শুধু একটা বাচ্চার কাপড় কিনেই ফিরে যাচ্ছি। সবগুলোর জন্য কেনা সম্ভব হচ্ছে না।
শীতের বিরূপ প্রভাব পড়েছে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের ওপরও।
সন্ধ্যার পর থেকে শীত আরও তীব্র হয়ে ওঠে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডায় অনেক অসহায় মানুষ খোলা আকাশের নিচে বা রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। কোথাও কোথাও দলবেঁধে আগুন পোহাতে দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষদের।
উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুরের খিয়ার পাড়া গ্রামের ভ্যানচালক ডালিম কুমার জানান,গত তিন দিন ধরে প্রচণ্ড ঠান্ডার কারণে রিকশাভ্যান চালাতে পারছি না।সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা