ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:২১

সোনারগাঁও ইউনিভার্সিটি তার দ্বিতীয় সমাবর্তন ২০২৫ আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ওঈঈই)-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ ও  সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু) এবং এল. মীর আবদুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উক্ত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঝঢ়ৎরহম-২০২১ হতে ঝঁসসবৎ-২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবারের সমাবর্তনে ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর দল, মাহতিম সাকিব ও শাহরিয়ার চৌধুরি তাঁদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলা হয়।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার