ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক- শহিদুল ইসলাম বাবুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওনের কাছে তাঁর মনোনয়ন পত্রটি জমা দেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে শহিদুল ইসলাম বাবুল উপস্থিত সাংবাদিকদের জানান, দলের হাইকমান্ডের নির্দেশে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এবং এলাকায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
এ সময় তার সাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন