ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৫:৩৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দুইটি উপজেলাতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিকেলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তিনি উক্ত মনোনয়নপত্র জমা দেন। 

এসময় কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজন এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারন সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শাম্ত সহ মোট ৫ জন নেতা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমা শেষে নেতাকর্মীদের নিকট নির্বাচনী আচরণ বিধির সংক্ষিপ্ত দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৯শে ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৩ জানুয়ারী উক্ত আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারন করেছেন নির্বাচন কমিশন

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির