ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:৬

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় নদীতে গোসল করতে গিয়ে সাড়ে ৪ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার রুহিয়া থানার ঢোলার হাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত খড়িবাড়ি এলাকার হাসান আলীর বিবাহিত ছেলে মামুন ইসলাম (২১)’কে গ্রেফতার করে পুলিশ। তিনি বলেন, শিশুটির মা দুপুরে ছাগল নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির অদুরে নদীর ধারের একটি বাগানে যায়। এ সময় শিশুটিও তার মায়ের সঙ্গে যায়। পরে শিশুটি নদীতে গোসল করতে গেলে মামুন তাকে কৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তী লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে যায়। এ সময় মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে শিশুটির চাচা বাদী হয়ে মামুনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় মামুনকে গ্রেফতার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার ডা: রাকিবুল আলম চয়ন বলেন, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে। তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন শেষে চিকিৎসা চলছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে