ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১২-২০২৫ রাত ১০:১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। গতকাল সোমবার সকাল থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব, (এবি পার্টি)’র আব্দুল্লাহ আল মামুন, এনসিপি’র মোল্লা এহসান ফারুক। অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জামায়াত মনোনীত প্রার্থী  জেলা জামায়াতের আমীর রুহুল আমিন, বাংলাদেশ কংগ্রেসের জোট মনোনীত প্রার্থী দেশ জনতা পার্টির চেয়ারম্যান মো. নুর হাকিম, (এবি) পার্টি’র জেলা আহ্বায়ক আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন এর মো. জহুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এসময়  প্রার্থীদের নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সংশ্লিষ্ট এলাকা উৎসবমুখর হয়ে পড়ে। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও চায়ের দোকানগুলিতে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমা শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট প্রার্থীরা। নির্বাচন কমিশন সূত্র জানা যায়, ওই সকল আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ পর্যন্ত ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন। উল্লেখ্য ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন। অন্যদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন বলে নির্বাচন কমিশন সূত্র জানা যায়।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ