নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (৯৪) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন মো. নুর ইসলাম বলেন, নড়াইলবাসীর প্রতি তার অঙ্গীকার হলো—জনগণ যদি তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তবে নড়াইল জেলাকে সি ক্যাটাগরি থেকে উন্নীত করে এ অথবা বি ক্যাটাগরিতে আনা, একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে নড়াইলের প্রতিটি ঘরে ঘরে পাইপলাইনের গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া হবে।
সকাল থেকেই নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. টিপু শেখ, লোহাগড়া গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, নড়াইল যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, লোহাগড়া যুব অধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্লা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা যুব অধিকার পরিষদের রাজনীতি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম এবং জেলা গণ অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মহাসিন লস্করসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ট্রাক প্রতীকের পক্ষে পথচারীদের কাছে ভোট চাইতে দেখা যায়।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত