ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রাজধানীর রাস্তায় দিন কেটে যায় যানজটে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:১০

যানজটে চলে যাচ্ছে দিনের অনেকটা সময়। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবন যাত্রায়। উন্নয়নকাজ, যেখানে সেখানে পার্কিং, ট্রাফিক আইন ভাঙার প্রবণতাসহ নানা কারণে, রাজধানী ঢাকার প্রতিটি সড়কে বিশৃংখলা। তারপরেও সব বাধা অতিক্রম করে নগরবাসীকে স্বস্তি দিতে সর্বদা সচেষ্ট ডিএমপি ট্রাফিক বিভাগ। 

বেলা ১১ টা। রাজধানীর ইস্কাটন এলাকার ফ্লাইওভারের ওপর দেখা যায়, ঠায় দাড়িয়ে সিএনজি-বাস-প্রাইভেটকার। কখন আবার চলতে পারবেন, জানেন না এসব যানবাহনের চালকরা। 

পরিস্থিতি যখন এই, তখন আর আইনের কথা মাথায় থাকছে না চালকদের। নিয়ম ভেঙে যেটুকু সামনে আগাতে পারছেন সেটুকুই যেন বিরাট প্রাপ্তি। 

যানযটের একই চিত্র দেখা যায় শাহাবাগমুখী সড়কে।  কিছুটা এগিয়েই আবার থেমে যায় যানবাহনের সারি। তাই সুযোগ পেলেই এলোমেলো যাত্রা শুরু করে গণপরিবহনের চালকরা। 

তারা বলছেন, রাস্তার পাশে পার্কিং করায় ইমার্জেন্সি লেনটিও বন্ধ হয়ে যায় অনেক সময়, একারণেই যানজট বাড়ছে। 

নিয়ম মানার কথা বলছেন যাত্রীরাও। কিন্তু বাস্তবে নিয়ম মানছেন না কেউ ই। 

উত্তর থেকে দক্ষিণ ঢাকার সড়কেও যানজটে নাকাল নগরবাসী।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, যানজট নিরসনে চেষ্টা থাকলেও আছে নানা সীমাবদ্ধতা।

জয়েন্ট কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, "একটি আদর্শ সিটির জন্য ২৫ শতাংশ জায়গা বরাদ্দ থাকার কথা, যোগাযোগের জন্য। সেখানে ঢাকা সিটিতে আছে মাত্র ছয় শতাংশ। এরমধ্যেও আবার কিছু জায়গা অবৈধ দখলে। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি।"

এদিকে প্রতি মাসে সড়কে দশ হাজার যানবাহন বাড়ছে বলেও জানান তিনি।  তাই নগরবাসীকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান তার। 

প্রীতি / প্রীতি

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক

ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি