খালেদা জিয়ার মহাপ্রয়ান: চাঁদপুরে শোক বইতে স্বাক্ষরসহ নানা কর্মসূচি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সম্পর্কে খবর পাওয়া মাত্রই জেলা বিএনপি কার্যালয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাহত ভারি আবহ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা নেই; আছে শুধুই স্মৃতিচারণ, দীর্ঘশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘকালীন অসুস্থতার পর মৃত্যুর বিষয়টি সরকারিভাবে বিএনপি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেয় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা।
বেগম জিয়ার মৃত্যুর খবরের পর জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা কালো ব্যাজ ধারণ ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
দলীয় কার্যালয় সহ নানা স্থানেই পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যেখানে দলীয় নেতাকর্মীরা তাদের নেত্রীর জীবনী স্মৃতিচারণ করেন।
জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের নেত্রী একজন আপোষহীন, নির্ভীক রাজনীতিক ও দেশপ্রেমিক নেতা ছিলেন। তাঁর চলে যাওয়ায় দেশ একজন অভিভাবককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬