জাতীয় সংসদ নির্বাচন: শেরপুরের তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সোমবার শেরপুর জেলার তিনটি আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে শেরপুর-১ আসনে ৭ জন, শেরপুর-২ আসনে ৫ জন ও শেরপুর-৩ আসনে ৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম।
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল ও প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান। ইলিয়াস খান বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও দাখিলকৃত তার কাগজপত্রে দলীয় মনোনয়ন সংযুক্ত করা হয়নি।
শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা ও এনসিপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান।
উল্লেখ্য, শেরপুর জেলার তিনটি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হলেন শেরপুর-১ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত