বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ড্যাব নিটোর শাখার গভীর শোক
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত ও আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং ‘গণতন্ত্রের মা’ হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখা। এক শোকবার্তায় জানানো হয়, অদ্য ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় ড্যাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি একজন সাহসী, আপোষহীন ও দেশপ্রেমিক নেত্রীকে হারালো, যা দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন বলে উল্লেখ করা হয়।
তাঁরা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ত্যাগ, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর ইন্তেকালের মাধ্যমে একটি রাজনৈতিক যুগের পরিসমাপ্তি ঘটল বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
ড্যাব নিটোর শাখা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোক সহ্য করার তৌফিক দানের প্রার্থনা জানানো হয়।
শোকবার্তায় স্বাক্ষর করেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নিটোর শাখার সভাপতি ও সহকারী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. শেখ মুহাম্মাদ আতিকুর রহমান সুজন।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার