৩ অক্টোবর খুলছে জবির ক্যাফেটেরিয়া
দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩ অক্টোবর থেকে খুলে দেওয়া হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ক্যাফেটেরিয়া। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. আইনুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়া খুলে দেওয়ার জন্য আমাদের প্রায় ৯০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর বাদ বাকি যেটুকু আছে আমরা দুইদিনের মধ্যে করে ফেলবো। ৩ অক্টোবর দুপুর থেকে ক্যাফেটেরিয়া খুলে দেয়া হবে। আমরা সকালের নাস্তা, দুপুরের খাবার আর বিকেলের নাস্তার ব্যবস্থাটা আপাতত করছি।
শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে খাবারের মেনু বাড়ানো হবে বলেও তিনি জানান। সকালের সময়কে তিনি বলেন, আমরা সামনে খাবারের মেনু বাড়ানোর চিন্তাভাবনা করছি। শিক্ষার্থীরা যদি চায় তাহলে আমরা আরও মেনু বাড়াবো। আর রাতের খাবারের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা নিয়েও ভাবছি।
শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাফেটেরিয়ায় আসার জন্য অনুরোধ করেন তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্যই আমরা ক্যাফেটেরিয়া খুলে দিচ্ছি। তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে নজর রাখতে হবে। যেহেতু আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, স্বাস্থ্যবিধির ব্যাপারে সবাইকেই সর্বোচ্চ সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কি কি চাহিদা আছে তা আমরা শুনার চেষ্টা করেছি, ফেসবুক গ্রুপ থেকে তাদের মতামত নিয়েছি; সেই অনুযায়ী আগে যে সমস্যাগুলো ছিলো সেগুলো সমাধানের চেষ্টা করেছি। শিক্ষার্থীরা যাতে মানসম্পন্ন ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied