ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে জতীয় কন্যাদিবস পালিত


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:১৪

আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস। বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় দিবসটি পালিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘আমরা কন্যা শিশু,প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো।’উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিডি হলে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়।আগামী ৪ অক্টোবর পালিত হবে বিশ্ব শিশু দিবস। উল্লেখ্য আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে। কন্যা শিশু দিবসে ঢাকা থেকে প্রধান অতিথী হিসাবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন  স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম তিনি বলেন, আমাদের সমাজের নারী ও পুরুষের বৈষম্য  সৃষ্টি হয় পরিবার থেকে কন্যা সন্তান জন্মের পর তাকে খেলনা হিসাবে দেওয়া হয় হারি-পাতিল এবং ছেলে সন্তানকে খেলনা হিসাবে দেওয়া হয় গাড়ী বা অন্যকিছু তাই তিনি বলেন আমাদের সমাজের সকলকে এই সমতা থেকে দুরে আসতে হবে। সন্তান জন্মের পর তাকে মানুষ হিসাবে বিবেচনা করতে হবে তাহলেই আমরা এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পাড়ব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল (জুয়েল), মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা, মহিলা কাউন্সিলর সুইটি বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা বেগম। অনুষ্টানটি সঞ্চালনা করেন রাজিয়া সুলতানা সুমি, এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা