ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:৩৮

বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থী আনারুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ধামইরহাট উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে জড়িতদের বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তুখোড় ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু,উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আলতাব হোসেন, ভুক্তভোগী আনারুল ইসলাম, ভুক্তভোগীর বাবা নজরুল ইসলাম, মা সাহারা খাতুনসহ মানববন্ধন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এ সময় তারা ধামইরহাটের মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলামের হাতের আঙুৃল কাটার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্বরাষ্টমন্ত্রনালয়ের মাধ্যমে বিশেষ তদন্তের দাবী দাবী জানান। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত