ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে বিদায় সংবর্ধনা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:৩৯

নওগাঁর ধামইরহাটে ধামইরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেনকে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে ধামইরহাট পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি দেওয়ান হাবিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী সহকারী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেনকে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান।

সহকারী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ায় অতিসত্বর তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় যোগদান করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আব্দুল হাকিম, আলতাব হোসেন, মাহবুব আলম বাপ্পী, আমজাদ হোসেন, ফারুক হোসেন, একরামুল হোসেন, মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা বাশার (কানন), মোসা. শাহনাজ বেগম, মোসা. মিনু আরা, নওগাঁ জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম জুয়েল, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম-সম্পাদক মো. সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল মাসুম ফেরদৌস, মহিলা বিষয়ক সম্পাদিকা রাখি সুলতানা, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম, বদিউজ্জামানসহ কর্মচারীবৃন্দ।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত