ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

হাসান তারেক চৌধুরী ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসেবে যোগদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ৩:৯

হাসান তারেক চৌধুরী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসেবে আজ ০১ জানুয়ারী ২০২৬ তারিখে যোগদান করেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যোগদানের পূর্বে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড-এ হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন।
হাসান তারেক চৌধুরী বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মানবসম্পদ (এইচআর) পেশাজীবী। মানবসম্পদ ব্যবস্থাপনায় তাঁর রয়েছে ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে প্রায় ২০ বছর তিনি স্বনামধন্য বহুজাতিক ও বৃহত দেশীয় প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান হিসেবে এইচআর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (বাংলাদেশ), নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, মেটলাইফ বাংলাদেশ, এসিআই লিমিটেড, এমজিএইচ গ্রুপ এবং প্রাণ-আরএফএল গ্রুপ।
ফার্মাসিউটিক্যাল, এফএমসিজি, বীমা, শিপিং, রেস্টুরেন্ট, কৃষি ও পশুস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এইচআর চ্যালেঞ্জ ব্যবস্থাপনায় তাঁর রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। তিনি মানবসম্পদ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ট্যালেন্ট অ্যাকুইজিশন, কর্মী উন্নয়ন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, সাংগঠনিক উন্নয়ন, কর্মী সম্পর্ক, পারিশ্রমিক ও সুবিধা ব্যবস্থাপনা এবং এইচআর পরিকল্পনা প্রণয়নে সক্রিয়ভাবে কাজ করেছেন।
হাসান তারেক চৌধুরী জেটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে বাংলাদেশের বৃহত্তম জনবল রূপান্তর প্রকল্পসহ, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড ও অ্যালকনে একাধিক সাংগঠনিক পুনর্গঠন ও বিজনেস ট্রান্সফরমেশন প্রকল্পে নেতৃত্ব প্রদান করেন। এছাড়া তিনি ২০১২ সালে মেটলাইফ সাউথ এশিয়া এবং ২০১৫–২০১৬ সালে নোভার্টিসে এইচআর রূপান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদেশে নতুন প্রতিষ্ঠান (পিপল সেটআপ) গঠনে তাঁর রয়েছে বাস্তব অভিজ্ঞতা। তিনি পাকিস্তানের লাহোর ও শ্রীলঙ্কার কলম্বোতে এমজিএইচ গ্রুপের জন্য নতুন সংগঠন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন।
শিক্ষাগতভাবে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে এমএসসি (প্রথম শ্রেণী), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) এবং ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) ডিগ্রি অর্জন করেন।

এমএসএম / এমএসএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬

বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন

জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের