ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্পা (BIPPA)-এর গভীর শোক প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-১-২০২৬ রাত ৮:৫৬

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপ্পা/BIPPA)।  

বিপ্পা-এর প্রেসিডেন্ট এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রেসিডেন্ট বলেন,"দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথচলায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ আজ এমন একজন নেতাকে হারালো যাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব ছিল অতুলনীয়। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি প্রদান করেন।"

বিপ্পা-এর সকল সদস্য ও  পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

 

Aminur / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন