ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‎আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের সাগরের পাড়ে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৫০

আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে সাগর পাড়ে বিরল প্রজাতির একটি কচ্ছপ ভেসে এসেছে।

‎শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সৈকতের পাড়ে কয়েকটি বিরল প্রজাতির কচ্ছপের দেখা মিলে।

‎তবে প্রতি বছর এই শীত মৌসুমে জোয়ারের পানিতে কচ্ছপগুলো ভেসে আসে বলে স্থানীয়রা জানান।কচ্ছপটির ওজন আনুমানিক ৩০ থেকে ৪০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ২/৩ ফুট। কচ্ছপটির গায়ে জালের দাগও দেখা গেছে। হয়তো জেলেদের জালে আটকে গিয়ে শ্বাসরোধে মারা গেছে। পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে ধারণা করা হচ্ছে।

‎স্থানীয়রা জানান,প্রতি শীত মৌসুমে এরকম অনেক কচ্ছপ ভেসে এসে সাগর পাড়ে জমে। শুধু কচ্ছপ নয় এই মৌসুমে আরো বিভিন্ন প্রজাতীর মৃত মাছ ভেসে আসে।কচ্ছপ গুলো এখনো সৈকতের সাগরপাড়ের বালুতে পড়ে আছে।

‎ জানা যায়,বাংলাদেশে মূলত ৫ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়, যার মধ্যে অলিভ রিডলি ও সবুজ কচ্ছপ বেশি পরিচিত।বঙ্গোপসাগরের চট্টগ্রাম কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ এদের জন্য গুরুত্বপূর্ণ স্থান।

‎এগুলো একটি সামুদ্রিক সরীসৃপ,চেলোনিডি পরিবারের অন্তর্গত।চামড়া হলুদ থেকে বাদামি রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামি হয়। এ কচ্ছপ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না, সবচেয়ে স্পষ্ট পার্থক্য হল প্রাপ্ত বয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।

‎সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা জানান,সাম্প্রতিক সময়ে বিশেষ করে শীত মৌসুমে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে,যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এক ভয়াবহ সংকেত। তাই কচ্ছপের মৃত্যুরোধে সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ,জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা অত্যন্ত জরুরি।অন্যথায় কচ্ছপসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীরা অস্তিত্ব সংকটে পড়বে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার