ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে ইউএনওর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৫৪

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। বিশেষ করে সীমান্তবর্তী এই অঞ্চলের হতদরিদ্র মানুষ, আদিবাসী পরিবার, এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে।
এসব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। গত কয়েকদিন ধরে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকার এতিমখানা ও মাদরাসা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগে শীতের কনকনে বাতাসেও উষ্ণ হয়ে উঠেছে গারো পাহাড়ের মানুষের হৃদয়। এখন ইউএনও রাসেলের নাম উচ্চারিত হচ্ছে কৃতজ্ঞতা আর ভালোবাসার সঙ্গে একজন প্রশাসক হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ইউএনও মো. আশরাফুল রাসেল নিজে মাঠে নেমে পড়েছেন। তিনি সরাসরি এতিমখানা ও মাদরাসায় গিয়ে শিশুদের গায়ে কম্বল তুলে দিচ্ছেন। রাতের বেলায় কনকনে ঠান্ডায় পাহাড়ের দুর্গম এলাকা, আদিবাসী পাড়া,  পথচারী ও খেটে খাওয়া মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন তিনি। রাস্তায় থাকা অসহায় মানুষদেরও বাদ দেননি তিনি। তাঁর এই উদ্যোগে শীতার্ত মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার আদিবাসী নীলাদ্রি বলেন, ‘শীতে আমাদের কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়ে গেছেন। আমরা খুব খুশি।’
তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার পরিচালক হাফেজ আবুল কালাম বলেন,‘শিশুরা শীতে খুব কষ্ট পাচ্ছিল। ইউএনও স্যারের এই সহযোগিতা শিশুদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।’
ঝিনাইগাতীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. রাজিবুল ইসলাম বলেন, এ বছর এখন পর্যন্ত উপজেলার প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি।’

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম