ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎ফুলছড়িতে শীতার্তদের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ৩:৫৪

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া প্রিন্সিপালপাড়া আইডিয়াল মহাবিদ্যালয় মাঠে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
‎
‎কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক তৌহিদ জাহান মিতালি এবং ডা. ইলতুতমিস আকন্দ পিন্টু। এছাড়া ট্রাস্টের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই মানবিক উদ্যোগে অংশ নেন।
‎
‎ ট্রাস্টের পরিচালক ইব্রাহিম আকন্দ সেলিম বলেন,
‎“শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চায়।”
‎
‎স্থানীয়রা ট্রাস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ চরম কষ্টে থাকে, তখন এমন সহায়তা তাদের জন্য বড় উপকার বয়ে আনে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার