ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর সীমান্তে র্যাবের অভিযান: ৩৬৯ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৫-১-২০২৬ দুপুর ১:৩৬

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল ও একটি চাইনিজ কুড়ালসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪ (জামালপুর)।
রোববার ভোরে নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশন বটতলা এলাকায় সোয়াইবা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের পূর্ব পাশে নাকুগাঁও থেকে মধুটিলাগামী সীমান্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন ,নালিতাবাড়ী উপজেলার দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ এবং সমচুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিদেশি মদ পাচার ও বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালায়। অভিযানে দুই মাদক কারবারির কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
র‍্যাবের তথ্যমতে, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
পরে আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত