ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৬-১-২০২৬ বিকাল ৫:২৮

 'খেলাধুলায় বাড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐক্য ধরে রাখতে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার খান বানিয়াড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাংগনে   শীতকালীন ফুটবল উৎসব কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয়, আজিম খান, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, অতিথি আপ্যায়ণ কমিটির সভাপতি মুরাদ হোসেন খানসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার ইউনিটি (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লাসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

টুর্নামেন্টের উদ্বোধন করা হবে আগামী ১০ জানুয়ারি। ৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ী দলের পুরস্কার হিসেবে থাকছে ১৫৫ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং রানার-আপ দলের জন্য থাকবে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত