চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চকপুস্তুম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে গোমস্তাপুরের চকপুস্তুম তরুণ সমাজের আয়োজনে এবং হোগলা দামুস চকপুস্তুম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয়।
নাইট মিনি ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী
দল (বিএনপি'র) অন্যতম নেতা, বাংলাদেশের রাজনীতিতে '৯০ দশকের ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র ছাত্রদলের নেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)এর আহসানউল্লাহ হলের সাবেক ভিপি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন(রাস্তাঘাট, ব্রিজ/কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান সহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো) ও ব্যবস্থাপনা বিশেজ্ঞ ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন- তরুণরা হচ্ছে আগামীর ভবিষ্যত। তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলাসহ সৃজনশীলতা বিকাশে আমাদেরকেই সুযোগ করে দিতে হবে। এজন্য খেলাধুলাসহ বিভিন্ন নৈতিক মূল্যবোধ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করে বেশি বেশি উৎসাহিত করতে হবে। তবেই ওইসব মেধাবী তরুণরা বিভিন্ন ধরনের ক্ষতিকর নেশা থেকে দুরে থাকবে। পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনেও তারা সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
মুস্তাফিজুর রহমান মোস্তফার সার্বিক ব্যবস্থাপনায়
স্থানীয়রা দীর্ঘদিন পরে ব্যাতিক্রমি ওই খেলা দেখতে এসে সব শ্রেণি পেশার দর্শকরা যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন।
১০১ বলের জমজমাট ওই খেলায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি,ও স্থানীয় নারী দর্শক খেলার গ্যালারি ছিল পরিপূর্ণ।
শান্তিপূর্ণভাবে খেলা শেষে চ্যাম্পিয়ন রাউডি রাইডার ও রানার- আপ থান্ডার সেভেন দুই দলের প্লেয়ার হাতে প্রাইস মানি ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১