শেরপুরের ঝিনাইগাতীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রসবজনিত ফিস্টুলা নির্মুলের লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে বুধবার অনুষ্ঠিত এ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরন্জন বন্ধু দাম ও সহকারী পরিচালক ফারুক আল ফয়সাল।
উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর কারিগরি সহায়তায় এই ক্যাম্পেইন শুরু হয়েছে।ফিস্টুলামুক্ত বাংলাদেশ ঘোষণার লক্ষ্যে ১৫ দিন ব্যাপি এই ক্যাম্পেইন কার্যক্রম ঝিনাইগাতী উপজেলায় প্রথমে শুরু করা হচ্ছে।
সভায় জানানো হয়, প্রসবজনিত ফিস্টুলা একটি মর্মান্তিক নারী স্বাস্হ্য সমস্যা। বাংলাদেশে হাজার হাজার মহিলা এই সমস্যায় ভুগছেন। প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা খুবই সহায়ক। বাল্যবিবাহ রোধ, উপযুক্ত বিরতিতে সন্তান গ্রহণ প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে ব্যাপক অবদান রাখতে পারে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা রোগীর তথ্য সংগ্রহ করবেন। সাসপেক্ট রোগীদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ডায়াগনোসিস করা হবে। ডায়াগনোসিস পরবর্তী কনফার্ম ফিস্টুলা রোগীদেরকে ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে ( ঢাকা মেডিকেল) উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে। সেখানে যাতায়াত খরচসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। চিকিৎসা শেষে দরিদ্র রোগীদের পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে। সিআইপিআরবি থেকে উপস্হিত ছিলেন জেলা সমন্বয়কারী শারমিনা পারভীন। সভায় আরো জানানো হয় যে, রোগীর তথ্যদাতাকে নগদ ১ হাজার টাকা সম্মানী হিসাবে প্রদান করা হবে। বিনামূল্যে সেবার জন্য ০১৩১৫৫৬৯৮২২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সভায় আরো উপস্হিত ছিলেন জেলার এসআরএইচআর কোঅর্ডিনেটর, এমওএমসিএইচ (এফপি), এইপিআই, এফডব্লিউভি, এফডব্লিউগনসহ অনেকেই।
উল্লেখ্য, ফিস্টুলা রোগী চেনার সহজ উপায় : প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। এ সমস্যা শুরু হবে বিলম্বিত বা বাধাগ্রস্ত প্রসবের পর অথবা মহিলাদের তলপেট বা জরায়ু অপারেশনের পর।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ